আস্সালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সমিতির তহবিল এখন ৳ ১,২০,৮৮,৩৬০ । এই অগ্রগতি সম্ভব হয়েছে সদস্যদের নিয়মানুবর্তিতা ও সময় মতো কিস্তি পরিশোধের কারণে। এজন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

সম্মানিত সদস্যগণ, বিগত ২১ মে ২০২৫ ইং তারিখের নোটিশ নং- ০৮ এর ধারাবাহিকতায় এবং ১৪/০১/২০২৫ ইং তারিখে সভার সিদ্ধান্ত অনুযায়ী বকেয়া ও জরিমানা বিষয়ে সমিতির সদস্যের অবগত করা এবং আমাদের কাছে আসা বিভিন্ন জিজ্ঞাসা এর ব্যাখ্যা প্রদানের জন্য অত্র নোটিশ পাবলিশ করা হল। রেফারেন্সকৃত সিদ্ধান্ত মোতাবেক সমিতির চাদাঁ ও ষন্মাসিক ফি এর হার ২০২৬ সনের জন্য নিন্মরূপ হারে প্রযোজ্য:
| খাত | পরিমাণ | পরিশোধের সময়সীমা | বিলম্বে জরিমানা |
|---|---|---|---|
| মাসিক কিস্তি | ৳ ১৫,০০০ | প্রতি মাসের ১–১০ তারিখ | ৳ ১,০০০ |
| ষাণ্মাসিক কিস্তি | ৳ ৭৫,০০০ | জুন ও ডিসেম্বর মাসের ১–৩০ তারিখ | ৳ ৫,০০০ |
বকেয়া তালিকা
(ক) পূর্বের বকেয়া Half Yearly কিস্তি ও অনাদায়ী জরিমানা
| আইডি | সদস্যের নাম | বকেয়া খাত | কিস্তি (৳) | জরিমানা (৳) | মোট (৳) |
|---|---|---|---|---|---|
| ৩০১৩ | Anabil Hai Tipu | ষাণ্মাসিক কিস্তি (জুন ২০২৬) | ৭৫,০০০ | ৫,০০০ | ৮০,০০০ |
| ৩০২৯ | Md Golam Moula | ষাণ্মাসিক কিস্তি (জুন ২০২৬) | ৭৫,০০০ | ৫,০০০ | ৮০,০০০ |
| ৩০১১ | Al Mahmud Rajib | বিলম্ব জরিমানা | — | ৫,০০০ | ৫,০০০ |
| ৩০১২ | Md. Abu Bakar Siddique | বিলম্ব জরিমানা | — | Paid | Paid |
| ৩০০৪ | Shakibul Hasan Apple | বিলম্ব জরিমানা | — | ১,০০০ | ১,০০০ |
| সর্বমোট | ১,৫০,০০০ | ১৬,০০০ | ১,৬৬,০০০ | ||
(খ) আগস্ট ২০২৬ মাসের চলতি কিস্তি
উপরোক্ত বকেয়ার পাশাপাশি ৩০টি হিসাবের প্রত্যেকটির বিপরীতে আগস্ট ২০২৬ মাসের নিয়মিত কিস্তি বাবদ ৳ ১৫,০০০ করে মোট ৳ ৪,৫০,০০০ পরিশোধযোগ্য রয়েছে, যা ১০ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর জমা দিলে প্রতি হিসাবে ৳ ১,০০০ জরিমানা প্রযোজ্য হবে।
| পূর্বের বকেয়া কিস্তি | ৳ ১,৫০,০০০ |
| অনাদায়ী জরিমানা | ৳ ১৬,০০০ |
| আগস্ট ২০২৬ মাসের কিস্তি (২৪ × ১৫,০০০) | ৳ ৩,৬০,০০০ |
| সর্বমোট আদায়যোগ্য | ৳ ৫,২৬,০০০ |
সদস্যদের প্রতি অনুরোধ
- সকল সদস্য আগস্ট ২০২৬ মাসের নিয়মিত কিস্তি, পূর্বের সম্পূর্ণ বকেয়া ষন্মাসিক কিস্তি ও জরিমানা ১০ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে জমা দেবেন।
- কেবল সমিতির নির্ধারিত ব্যাংক হিসাবে সকল ফি জমা দিতে হবে এবং জমার সময় সমিতির সদস্য নাম্বার লিখবেন।
- হিসাবের কোনো অংশে অসঙ্গতি মনে হলে এই নোটিশ প্রকাশের ৩ (তিন) দিনের মধ্যে Unity 30 : Finance এ প্রমাণসহ জানাবেন। যাচাই সাপেক্ষে হিসাব সংশোধন করা হবে।
- যেকোন কারনে বকেয়া হলে উক্ত বকেয়ার জরিমানা হ্রাস বা মওকুফে কমিটি অপারগ। দয়া করে এ বিষয় উত্থাপন করে আমাদের লজ্জিত করবেন না।
- নিজের হালনাগাদ হিসাব দেখতে ওয়েবসাইটের My Statement পাতায় নিজের আইডি দিয়ে যেকোনো সময় যাচাই করা যাবে।
