বকেয়া কিস্তি ও বিলম্ব জরিমানা পরিশোধ প্রসঙ্গে (নোটিশ নং- ০৯)

আস্সালামু আলাইকুম।

আলহামদুলিল্লাহ, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সমিতির তহবিল এখন ৳ ১,২০,৮৮,৩৬০ । এই অগ্রগতি সম্ভব হয়েছে সদস্যদের নিয়মানুবর্তিতা ও সময় মতো কিস্তি পরিশোধের কারণে। এজন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

সম্মানিত সদস্যগণ, বিগত ২১ মে ২০২৫ ইং তারিখের নোটিশ নং- ০৮ এর ধারাবাহিকতায় এবং ১৪/০১/২০২৫ ইং তারিখে সভার সিদ্ধান্ত অনুযায়ী বকেয়া ও জরিমানা বিষয়ে সমিতির সদস্যের অবগত করা এবং আমাদের কাছে আসা বিভিন্ন জিজ্ঞাসা এর ব্যাখ্যা প্রদানের জন্য অত্র নোটিশ পাবলিশ করা হল। রেফারেন্সকৃত সিদ্ধান্ত মোতাবেক সমিতির চাদাঁ ও ষন্মাসিক ফি এর হার ২০২৬ সনের জন্য নিন্মরূপ হারে প্রযোজ্য:

খাতপরিমাণপরিশোধের সময়সীমাবিলম্বে জরিমানা
মাসিক কিস্তি৳ ১৫,০০০প্রতি মাসের ১–১০ তারিখ৳ ১,০০০
ষাণ্মাসিক কিস্তি৳ ৭৫,০০০জুন ও ডিসেম্বর মাসের ১–৩০ তারিখ৳ ৫,০০০

বকেয়া তালিকা

(ক) পূর্বের বকেয়া Half Yearly কিস্তি ও অনাদায়ী জরিমানা

আইডিসদস্যের নামবকেয়া খাতকিস্তি (৳)জরিমানা (৳)মোট (৳)
৩০১৩Anabil Hai Tipuষাণ্মাসিক কিস্তি (জুন ২০২৬)৭৫,০০০৫,০০০৮০,০০০
৩০২৯Md Golam Moulaষাণ্মাসিক কিস্তি (জুন ২০২৬)৭৫,০০০৫,০০০৮০,০০০
৩০১১Al Mahmud Rajibবিলম্ব জরিমানা৫,০০০৫,০০০
৩০১২Md. Abu Bakar Siddiqueবিলম্ব জরিমানাPaidPaid
৩০০৪Shakibul Hasan Appleবিলম্ব জরিমানা১,০০০১,০০০
সর্বমোট১,৫০,০০০১৬,০০০১,৬৬,০০০

(খ) আগস্ট ২০২৬ মাসের চলতি কিস্তি

উপরোক্ত বকেয়ার পাশাপাশি ৩০টি হিসাবের প্রত্যেকটির বিপরীতে আগস্ট ২০২৬ মাসের নিয়মিত কিস্তি বাবদ ৳ ১৫,০০০ করে মোট ৳ ৪,৫০,০০০ পরিশোধযোগ্য রয়েছে, যা ১০ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর জমা দিলে প্রতি হিসাবে ৳ ১,০০০ জরিমানা প্রযোজ্য হবে।

পূর্বের বকেয়া কিস্তি৳ ১,৫০,০০০
অনাদায়ী জরিমানা৳ ১৬,০০০
আগস্ট ২০২৬ মাসের কিস্তি (২৪ × ১৫,০০০)৳ ৩,৬০,০০০
সর্বমোট আদায়যোগ্য৳ ৫,২৬,০০০

সদস্যদের প্রতি অনুরোধ

  1. সকল সদস্য আগস্ট ২০২৬ মাসের নিয়মিত কিস্তি, পূর্বের সম্পূর্ণ বকেয়া ষন্মাসিক কিস্তি ও জরিমানা ১০ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে জমা দেবেন।
  2. কেবল সমিতির নির্ধারিত ব্যাংক হিসাবে সকল ফি জমা দিতে হবে এবং জমার সময় সমিতির সদস্য নাম্বার লিখবেন।
  3. হিসাবের কোনো অংশে অসঙ্গতি মনে হলে এই নোটিশ প্রকাশের ৩ (তিন) দিনের মধ্যে Unity 30 : Finance এ প্রমাণসহ জানাবেন। যাচাই সাপেক্ষে হিসাব সংশোধন করা হবে।
  4. যেকোন কারনে বকেয়া হলে উক্ত বকেয়ার জরিমানা হ্রাস বা মওকুফে কমিটি অপারগ। দয়া করে এ বিষয় উত্থাপন করে আমাদের লজ্জিত করবেন না।
  5. নিজের হালনাগাদ হিসাব দেখতে ওয়েবসাইটের My Statement পাতায় নিজের আইডি দিয়ে যেকোনো সময় যাচাই করা যাবে।

Leave a Comment

Scroll to Top