সমিতির কার্যক্রম পরিচালনা নীতিমালা (001: 28.01.2025)

আলহামদুলিল্লা । আমরা এমন একটি সংগঠন এর অংশীদার এবং সদস্য যা সকলের সমন্বিত র্স্বাথ হাসিলে আন্তরিক ভাবে সচেষ্ট। আল্লাহ আমাদের সকলকে সকলের প্রতি সহমর্মিতা, সম্মান এবং সহযোগিতার মানসিকতা বজায় রাখার তৌফিক দান করুক।

এই গ্রুপটি আমাদের আলোচনার প্ল্যাটফর্ম এবং সমিতির কার্যক্রম পরিচালনার মাধ্যম হবে। যেহেতু সকলের পেশাগত ব্যাস্ততা এবং সময়ের মূল্য আছে কাজেই নিজেদের জন্য এবং সমিতির কল্যাণে আমরা নিন্ম লিখিত নীতিমালা গুলো অনুসরণ করব।

নীতিমালা:

1.             পেমেন্ট সর্ম্পকিত কোন আলোচনা এই গ্রুপে করা যাবে না। এ বিষয়ে আলোচনার জন্য দয়া করে “Unity 30 : Finance” গ্রুপ ব্যাবহার করুন।

2.             দয়া করে সকল সদস্যকে সম্মান দিয়ে কথা বলুন এবং আক্রমণাত্মক বা অবমাননাকর মন্তব্য থেকে বিরত থাকুন।

3.             প্রত্যেকের কথা বলার এবং মতামতের অধিকারকে সম্মান করুন। কারো কথা পছন্দ না হলেও তাকে বলতে দিন এবং বলার পর আপানার যৌক্তিক মতামত বিনয়ের সহিত উপস্থাপন করুন।

4.             কেউ ভূল করলে তাকে সবার সামনে লজ্জিত না করে ব্যাক্তিগত অবগত করুন এবং নিজের ভূল দৃষ্টি গোচর হলে ক্ষমার অনুরোধ করতে সংকোচবোধ করবেন না। ব্যক্তিগত আক্রমণ, কটূক্তি বা বিরূপ মন্তব্য থেকে বিরত থাকুন।

5.             আপনার আলোচনা যেন গঠনমূলক হয় এবং সমিতির লক্ষ্য-উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।

6.             হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধুমাত্র প্রাসঙ্গিক ও প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করুন। আলোচনা করা বিষয়গুলো গোপন রাখুন।

7.             অশালীন বা অপ্রাসঙ্গিক কোনো লিঙ্ক, ছবি, ভিডিও বা অডিও পোস্ট করা যাবে না।

8.             কোনো সমস্যা থাকলে তা গঠনমূলক উপায়ে আলোচনা করুন এবং সমাধানের জন্য পরামর্শ দিন।

9.             গ্রুপ পরিচালনার ক্ষেত্রে অ্যাডমিন প্যনেলের নির্দেশনা মেনে চলুন।

10.           প্রয়োজনীয় আলোচনায় সক্রিয় অংশগ্রহণ করুন এবং সময়মতো মতামত দিন।

Emergency Contact:

গ্রুপ অ্যাডমিন: মতিন সরকার মিশুক (ID 3001)

ফোন নম্বর: ‪+8801929125100

ইমেইল: ranamishuk@gmail.com

 ঠিকানা: হাউজ নং-৩৬, রোড়-১৩, ব্লক- ডি, বনানী, ঢাকা। একতাই শক্তি! পরস্পরের প্রতি সহমর্মিতা, শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমরা আমাদের লক্ষ্য  পূরণে এগিয়ে যাব ইনশাল্লাহ।

Leave a Comment